জন্ম : ০১ জানুয়ারি ১৯৯৫
মৃত্যু : ১৬ জুলাই, ২০২৪
বয়স : ২৫
জন্মস্থান : বাবনপুর, পীরগঞ্জ, রংপুর
পেশা : শিক্ষার্থী
শিক্ষা : ইংরেজি বিভাগে স্নাতক (অধ্যায়নরত), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
১৬
জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করলে, ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন। পুলিশ এই অবস্থায় তার উপরে গুলি ছুড়লে, হাতে থাকা লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে শরীরে একের পর রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।